নারীদের এক দল সাজতে পছন্দ করে। আরেক দল করে না। তবে দুই দলই কমবেশি লিপস্টিক পছন্দ করে। সাজার যা কিছু আছে, তার ভেতর লিপস্টিককে ‘জনপ্রিয়তম’ খ্যাতিতে আখ্যায়িত করলে বাড়াবাড়ি হবে না। আর যিনি লিপস্টিক পছন্দ করেন, তাঁর কালেকশনে অন্তত ১০টি লিপস্টিক থাকবেই। মহামারিকালে মাস্কের নিচেও লিপস্টিকের ব্যবহার চলেছে। ইনস্টাইল ও হাফডপোস্ট বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে মেয়াদোত্তীর্ণ লিপস্টিকের স্বাস্থ্যঝুঁকি নিয়ে। মহামারিকাল পেরিয়ে দীর্ঘ সময় বাক্সে বন্দী থাকা লিপস্টিক ব্যবহারের আগে জেনে নেওয়া যাক সেই সম্পর্কে।
0 Comments